সিরাজগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়িকে হত্যা: আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়িকে হত্যা: আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যার অনুমোদন থাকলেও সাড়ে ৯ বছরেও মেলেনি পূর্ণাঙ্গ সেবা ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা কার্যকর হবে এই যুদ্ধ? যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার ২১ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

সিরাজগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়িকে হত্যা: আটক ১

সিরাজগঞ্জ থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
প্রতিকী ছবি

সিরাজগঞ্জের ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়িকে হত্যা: আটক ১

সিরাজগঞ্জের এনায়েতপুরে ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়িকে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় ১জনকে আটক করা হয়।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের উত্তর নওহাটা গ্রামের মনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে তার ভাতিজি জামাই জাকারিয়া(৩০) বুধবার রাতে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

পড়ুন>>তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

নিহত মনোয়ারা খাতুন ওই গ্রামের মৃত: শান্তা সেখের স্ত্রী। এ ঘটনায় স্থানীয়রা জাকারিয়াকে আটক করে এনায়েতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘাতক জাকারিয়া একই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

এ বিষয়ে প্রতিবেশী আব্দুর রশিদ জানান, জাকারিয়া মানসিক রোগী মাঝে মধ্যে মানুষকে মারপিট করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াজদানী জানান, ঘটনাস্থল থেকে মানসিক রোগী উত্তর নওহাটা গ্রামের খোরশেদ আলমের ছেলে অভিযুক্ত জাকারিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে রাতেই থানা হেফাজতে নেওয়া হয় ও বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!