তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
তাড়াশে নাশকতার মামলায় গ্রেফতারকৃত চেয়ারম্যান

তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাকসহ ৬ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাব-১২’র একটি অভিযানিক দল।

বুধবার সকালে নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ( ৪৬), একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মোঃ সাদ্দাম হোসেন (৪০), ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪৬), ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম(৪৩), তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন (৩৫), নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. বাবু হোসেন (৪২) কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাপিড একশন ব্যাটালিয়ন( র‍্যাব)- ১২।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

উল্লেখ্য ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় এ মামলায় তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার( বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটকের পর পুলিশে সোপর্দ করলে বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!