ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে ডোমারে গণসমাবেশ

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে ডোমারে গণসমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে ডোমারে গণসমাবেশ

“জমিয়তের দাওয়াত, জমিয়তের পায়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম” এই শ্লোগানকে সামনে রেখে সকল প্রকার বৈষম্য দুর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>>নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু

সোমবার ৩০শে সেপ্টেম্বর বিকেল চারটায় ডোমার বাজারস্ত বাটার মোড়ে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীর সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি।

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ডোমার উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ যুব জমিয়ত রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামানের সঞ্চালনায় গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসীরুদ্দীন খান প্রমুখ।

গণ সমাবেশের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছর আমরা এই ফ্যাসিবাদ সৈরাচার সরকারের হাতে নির্যাতিত ছিলাম, সঠিক বিচার পাওয়ার আমাদের কোন আশা ছিলনা।

২০২১ সালে আমরা আন্দোলন করলাম আমাদের গ্রেফতার করা হলো। ১ম রোজার তারাবীর নামাজরত অবস্থায় ডিবি এসে আমাকে নিয়ে গেল, ২৬ দিন আমি রিমান্ডে ছিলাম। শাপলা চত্বরে আমাদের অনেক আলেম ওলামাদের মেরে ফেলা হয়েছে।

আমরা এখন এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা, সকলে স্বাধীন ভাবে বসবাস করবে, ১০৫ বছরের দল আমাদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

তিনি আরও বলেন, ৩রা আগষ্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে সেদিন আমরা শাহাবাগে ছাত্রদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছিলাম সেখানে আমাদের দাবি ছিল দফা এক দাবি এক সৈরাচার খুনি হাসিনার পদত্যাগ।

আমরা কামিয়াবি হয়েছিলাম ৫ই আগষ্ট গণ আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সৈরাচার খুনি হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। পরিশেষে তিনি বর্তমান অন্তবর্তী কালিন সরকারকে সর্বাত্বক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে ডোমারে গণসমাবেশ

আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪