জাতীয় করণের দাবীতে কাউনিয়ায় বে-সরকারি শিক্ষক কর্মচারীদের স্মারক লিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাতীয় করণের দাবীতে কাউনিয়ায় বে-সরকারি শিক্ষক কর্মচারীদের স্মারক লিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

জাতীয় করণের দাবীতে কাউনিয়ায় বে-সরকারি শিক্ষক কর্মচারীদের স্মারক লিপি প্রদান

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
জাতীয় করণের দাবীতে কাউনিয়ায় বে-সরকারি শিক্ষক কর্মচারীদের স্মারক লিপি প্রদান

জাতীয় করণের দাবীতে কাউনিয়ায় বে-সরকারি শিক্ষক কর্মচারীদের স্মারক লিপি প্রদান

কাউনিয়ায় বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক কর্মচারীরা মঙ্গলবার দুপুরে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পড়ুন>>পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আরিফ মাহফুজ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছুদার রহমান,ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী,

সারাই মুন্সি পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ধুমেরকুটি হায়দারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী, আরাজি সাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাকের সরকার , কাউনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোবাশ্বের আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!