সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন উলামা বিভাগের সমাবেশ
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৮:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন উলামা বিভাগের সমাবেশ
বালাপাড়া ইউনিয়ন উলামা বিভাগের আয়োজনে জাতি গঠনে উলামাগনের ভূমিকা শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার জামে মসজিদে মাও: মো: এনামুল হকের সভাপতিত্বে ও মাও: হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাও: আব্দুস ছালাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তকিপল বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওঃ ইসাহাক আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, মাও: আব্দুল লতিব, গোলাম রব্বানী প্রমুখ।
এ সময় বক্তারা, সকল ভেদাভেদ ভুলে ইসলামের স্বার্থে সকলকে একসাথে কাজ করার আহবান জানান এবং উলামা বিভাগের নেতাকর্মীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :






















