রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় উষা আক্তার(৬)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উষা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর একমাত্র মেয়ে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু 

এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে  জানা যায়, বৃহস্পতিবার (২২)আগস্ট বিকালে উষা তার বাবার সাথে ফুফার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

গোগর ঈদগাঁহের সামনে পৌঁছালে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল উষা।এসময় রাণীশংকৈল থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পড়ুন>>হাসপাতাল গেইটে রাতে ঔষধ উদ্ধার: হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ে তালাবদ্ধ ঔষধ ব‍্যবসায়ী

দিনাজপুর যাওয়ার পথিমধ্যে উষা মারা যায়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!