ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে তাহিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৪:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে তাহিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে তাহিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাহিরপুর বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

শুক্রবার (৯আগস্ট) তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে ভাটি তাহিরপুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক,বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন,আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে।

আলহামদুলিল্লাহ এখন আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, সুনামগঞ্জ জেলা বিএনপি সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান আতিক, তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান, যুবদল নেতা আল আমিন, উপজেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক তামিম হাসান লিংকন প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে তাহিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪