আজ ৭আগস্ট; রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ৭আগস্ট; রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

আজ ৭আগস্ট; রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
আজ ১৪ আগস্ট; রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

আজ ৭আগস্ট; রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি

আজ ৭ আগস্ট ২০১৮, মঙ্গলবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। বকেয়া বিল আদায় হওয়াতে ব্যবসায়িক অবস্থার উন্নতি হতে পারে। হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় আয় রোজগার বাড়তে পারে। রাত থেকে সময় ভালো হয়ে যাবে। কোনো ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও অলঙ্কার লাভের যোগ প্রবল। শুভ রং: সবুজ,
শুভ সংখ্যা: ২

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক শুভ। মানসিক কিছু অস্থিরতায় ভুগতে পারেন। আজ অতিতের স্মৃতিচারণে আনন্দ পাবেন। চাকরিজীবিরা কর্মস্থলে কিছুটা বিরক্তিকর পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। রাতে কিছু অর্থ আদায় হওয়াতে মানসিক অস্থিরতা কমে আসবে। বাড়িতে কুটুম্বর আগমন হতে পারে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

মিথুন (২২ মে – ২১ জুন)
আজ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ প্রবাসীদের দিনটি ভালো যাবে না। কাজে কর্মে অনেক বাধা বিপত্তি দেখা দেবে। আমদানি রপ্তানি বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হতে পারে। সন্ধার পর আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসিক শক্তি ফিরে পাবেন। ব্যবসা ক্ষেত্রে কোনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে কোনো বন্ধু বা বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়িক বকেয়া বিল আদায়ে বন্ধু সাহায্য করবে। রাতে দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ভালো যাবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে কোনো সুফল পাওয়ার সম্ভাবনা। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রাজনৈতিক কাজে অগ্রগতি হতে পারে। চাকরিজীবিরা কর্মস্থলে কোনো ভালো ফল পেতে পারেন। চাকরি সংক্রান্ত তদবিরে ভালো ফল পাবেন। রাতে বন্ধুর সাথে আড্ডা দিতে পারেন। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ৩

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আধ্যাত্মীক কোনো ব্যক্তির সাক্ষাৎ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্য পেতে পারেন। সন্ধার পর রাজনৈতিক কর্মকাণ্ড সফল হবে। কোনো প্রভাবশালী নেতার সাথে দেখা করতে পারেন। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে ঋণ সংক্রান্ত ঝামেলায় পড়তে পারেন। আর্থিক সঙ্কট অব্যাহত থাকবে। পুলিশ প্রশাসনে কর্মরতদের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। অসুস্থদের চিকিৎসা ব্যয় বাড়তে পারে। রাতে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। রাতে হজযাত্রার যোগ রয়েছে।শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কিছু ঝামেলা হবার সম্ভাবনা। রাতের দিকে কিছু পুলিশি হাঙ্গামার সম্মুখীন হতে হবে। আইনগত জটিলতা থেকে সাবধান হতে হবে। ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা দেখা দেবে অধিনস্ত কর্মচারীর সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। আজ পেটের পীড়ায় ভুগতে পারেন। রাতে বিবাহ সংক্রান্ত কোনো আলোচনায় বাধা বিপত্তি দেখা দেবে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধিতে লাভবান হবেন। শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র যাবে। সৃজনশীল কাজ কর্মে ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীরা পড়াশোনায় আগ্রহ ফিরে পাবেন। রোমান্টিক বিষয়ে ভালো ফল আশা করা যায়। সন্ধার পর প্রেম ও রোমান্সে ঝামেলা হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। কারো দ্বারা লাঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভের জাতক-জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। যানবাহন ক্রয় বিক্রয়ে কিছু ঝামেলা হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সন্ধার পর রোমান্টিক বিষয়ে লাভবান হবেন। সন্তানের সাথে আজ বাহিরে কোথাও খেতে যেতে পারেন। সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। শিল্পীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীনের জাতক-জাতিকার দিনটি দিনটি ভালো যাবে। গার্মেন্টসে কর্মরতদের দিনটি শুভ সম্ভাবনাময়। মুদ্রণ শিল্পীদের ও সাহিত্যিকদের আয় রোজগার বাড়তে থাকবে। রাতে আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে। প্রত্যাশা পূরণের যোগ বলবান। রাতে যানবাহন চালনায় একটু সতর্ক হতে হবে। শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!