আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ঢাকা সাভারের আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে সংঘর্ষে নিহত হন তিনি।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরের পর ৪/৫ জন তরুণ আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। মরদেহটি হাসপাতালে রেখে তারা চলে যায়।

আহত বিপ্লব বলেন, আমি রাস্তার পাশে পানি বিক্রি করছিলাম। তখনই আমার বুকে গুলি লাগে।

এর আগে, সকাল ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করছিল। এ সময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের মধ্যে সিয়াম নামে একজন বলেন, বাইপাইলে ককটেল ও গুলি ছোড়া হয়। এ পর্যন্ত আমাদের আন্দোলনকারীদের মধ্য থেকে অন্তত ৮/১০ জন আহত হয়েছেন।

আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, নিহতের বিষয়টি জানা নেই।

এ ছাড়া সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক হাজার আন্দোলনকারী অবরোধ শুরু করেন। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক ও সাভার-আশুলিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এর আগে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!