ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল
ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে  করইগড়া ছড়ায় কয়েক যুগ পূর্বে নির্মিত কালভার্ট এখন যেনো এক মরণ ফাঁদ।

যেকোন মুহুর্তে ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনার শীকার হতে পারে পথচারী, মোটরসাইকেল আরোহী সহ স্কুলে আসা শিক্ষার্থীদের। কালভার্ট নির্মাণের বয়স দুই যুগেরও বেশী বলে জানিয়েছেন এলাকাবাসী।

বাদাঘাট অগ্রণী মোটরসাইকেল সমবায় সমিতির সভাপতি আজিজুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী, উপজেলার সীমান্ত জনপদের হাজার হাজার মানুষ, পথচারী, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা সহ কয়েক হাজার মানুষ প্রতিদিনই চলাচল করেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কালভার্টের উপর দিয়ে মোটরসাইকেল চলিয়ে জীবিকানির্বাহ করি। নীলাদ্রি, ট্যাকেরঘাট, কলাগাঁও, বাগলী, বড়ছড়া, শিমুল বাগান, বাদাঘাট বাজার, তাহিরপুরবাসী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের একমাত্র রাস্তা। অথচ এই রাস্তার গুরুত্বপূর্ণ কালভার্টটি ভেঙ্গে ঝুলে পড়ে আছে ।

ট্যাকেরঘাট স্বাধীন বাংলা মোটরসাইকেল সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পথচারী  পারাপার, যানবাহন চলাচল এবং বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছিলো এই কালভার্টটি। প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হই। যেকোন সময় যে কেউ দূর্ঘটনার শীকার হতে পারে এবং পূর্বও বহু দুর্ঘটনা ঘটেছে এই কালভার্টে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় কয়েক বছর ধরে এই কালভার্টটি বেহাল অবস্থায় রয়েছে যেনো দেখার কেউ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ কইরগড়ার কালভার্টটি কয়েক যুগ আগের নির্মিত। অধিকাংশ স্থানই ভেঙ্গে গেছে, কিছু কিছু অংশ ঢালাই ভেঙে রড বের হয়ে ঝুলে আছে। হাজারো পথচারী আর দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা গুরুত্বপূর্ণ এই কালভার্ট খালের মধ্যে ধসে পরে দূর্ঘটনার শীকার হতে পারে যে কেউ। কালভার্টের এই ভগ্নদশা দেখে হতাশ হয়ে পড়েছে এলাকাবাসী।

ব্যস্ততম এমন গুরুত্বপূর্ণ একটি কালভার্ট দ্রুত সংস্কার না করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

আপডেট সময় : ০৮:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪