উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত

উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে খেলতে গিয়ে সাব্বির রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুরা তবকপুর তামাকুপাড়া ব্রিজের পাড়ে।

সাব্বির খামার তবকপুর মুসুল্লী পাড়ার গোলাম মোস্তফার ছেলে। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে সাব্বির তার সহপাঠীদের সাথে বড়ুরা তবকপুর তামাকুপাড়া ব্রিজের পাড়ে বন্যার পানিতে গোসল করতে যায়। গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে পানি বৃদ্ধি পেয়ে ব্রিজের নিচ দিয়ে পানির স্রোত বয়ে চলছে।

সাব্বিরসহ তার বন্ধুরা ব্রিজ থেকে লাফ দিয়ে স্রোতে গা ভাসিয়ে খেলা করে। এক সময় সাব্বির স্রোতে লাফ দিলে দীর্ঘ সময় না উঠলে তার সহপাঠীদের ডাক চিৎকারে এলাকার লোকজনসহ স্বজনরা ব্রিজের আশপাশে খোঁজাখুঁজি করে সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!