মুরগীর বিষ্ঠা বাড়ির সামনে ফেলায় এক মহিলাকে পিটিয়ে হত্যা: আটক -২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মুরগীর বিষ্ঠা বাড়ির সামনে ফেলায় এক মহিলাকে পিটিয়ে হত্যা: আটক -২ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি প্রেক্ষাপট: ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল: রাষ্ট্রপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বগুড়া শজিমেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: অধ্যক্ষ ও গণপূর্ত বিভাগ মুখোমুখি সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২ বাংলাদেশ হাইটেক পার্কে ৪২ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বিআরটিসির পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ: সরাসরি ইন্টারভিউতে আবেদনের সুযোগ কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ

মুরগীর বিষ্ঠা বাড়ির সামনে ফেলায় এক মহিলাকে পিটিয়ে হত্যা: আটক -২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
প্রতিকী ছবি

মুরগীর বিষ্ঠা বাড়ির সামনে ফেলায় এক মহিলাকে পিটিয়ে হত্যা: আটক -২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির সামনে খামারের মুরগির বিষ্ঠা ফেলা কে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায় সুফিয়া বেগম (৪৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বাড়ুইটারি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নারী ওই গ্রামের বরকত মুন্সির স্ত্রী। এই ঘটনায় মোর্সেদা বেগম ও রিনা খাতুন নামের দুইজন মহিলাকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ওই নারীর স্বামী বরকত মুন্সির সাথে প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে শাহিন হোসেন সাদ্দাম এর জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরি মধ্যে বরকত মুন্সী নিজ বাড়ির আঙ্গিনায় একটি মুরগির খামার করেন। খামারের সকল মুরগি বিষ্ঠা তার নিজস্ব জমিতে একটি গর্তের মধ্যে ফেলতেন।

তা সাদ্দামের বাড়ির সামনে হওয়ায় সে নিয়মিত প্রতিবাদ করতো এবং মুরগির বিষ্ঠা ফেলতে নিষেধ করতো। রবিবার ( ৭ জুলাই ) বিকেলে বরকত মুন্সির স্ত্রী খামারের মুরগির বিষ্ঠা ফেলতে গেলে বাঁধা দেয় সাদ্দাম।

পড়ুন>>ধামইরহাটে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

এতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায় সাদ্দাম কাঠের লাঠি দিয়ে সুফিয়া বেগমের মাথায় জোড়ে আঘাত করলে মাথা ফেটে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় সুফিয়া বেগমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রুহুল আমিন জানান, রাতেই লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!