দিনাজপুরের বিরলে (৮ জুলাই) সোমবার সকালে সেতাবগঞ্জ হতে দিনাজপুর যাওয়ার আঞ্চলিক সড়কে ৩ নম্বর ধামইর ইউনিয়নের (এলজিইডি পার্ক)সংলগ্ন রাস্তায় আমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই ট্রাকে থাকা মোঃ তারিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যাক্তি ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।
জানা গেছে আহত দু’জনের মধ্যে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে ও অপরজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে৷ এ বিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ নিহতের বিষয়ে নিশ্চিত করে জানান তার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নিহত তারিকুল ইসলাম (৩৮) রংপুর সদর এর দর্শনা মোড় এলাকার লালমিয়ার ছেলে।
পড়ুন>>ধামইরহাটে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু
তবে তার বাসা পাবনা জেলায় বলে আমরা জানতে পেরেছি নিহত তারিকুল ইসলাম বিরল পৌর এলাকার হুসনা গ্রামের সামসুল ইসলাম এর জামাতা।
তিনি বলেন, লাশ থানায় রয়েছে তার পরিবার লোকজনকে খবর দেয়া হয়েছে উনাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply