ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর গুলিতে মোঃ রাজু (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হবার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুলাই) মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী ফতেহপুর মালদাইয়া পাড়া গ্রামের মো.হাবিবুর রহমান হবির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পলাশবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবির জানান, শুক্রবার ভোর রাতে রাজুসহ ৮-১০ জনের একটি দল অবৈধভাবে নাগরভিটা সীমান্তে ভারতের অভ্যন্তরে ১৫২তিনগাঁও মেইন পিলারের ৩৭৬/৫ কাছে গরু আনতে যান।

এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে।

এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজ মারা গেছে। বিষয়টি তিনি শুনেছেন।

ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৩:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪