ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় ২ শত ৩০টি উপজেলার মধ্যে নীলফামারীর ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ জুন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান শেষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাট অধিদপ্তর ডোমার নীলফামারীর আয়োজনে প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন কৃষিবিদ সোলায়মান আলী সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর অঞ্চল, এ টি এম তৈবুর রহমান জেলা পাট উন্নয়ন কর্মকর্তা,ডাঃ মোজাম্মেল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষিবিদ রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।

এসময় অন্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন মহিবুর রহমান লোহানী পরিদর্শক (পাট) সৈয়দপুর নীলফামারী, রেজাউল করিম উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ডোমার নীলফামারী।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উন্নত পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ করায় উপজেলার শ্রেষ্ঠ ৫ জন পাট চাষীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট ও মগ প্রদান করা হয়।

স্মারক প্রাপ্তরা হলেন, উপজেলার সোনারায় ইউনিয়নের পাট চাষী উমর আলী, বোড়াগাড়ী ইউনিয়নের নজরুল ইসলাম এবং রাজা, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের শীত কুমার ও হরিণচড়া ইউনিয়নের চয়ন বর্ম্মন।

উল্লেখ্য যে, পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার মোট ৭৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!