ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ভূরুঙ্গামারীতে বিপদসীমার কাছাকাছি সবকটি নদীর পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বিপদসীমার কাছাকাছি সবকটি নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে বিপদসীমার কাছাকাছি সবকটি নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার, ফুলকুমার ও কালজানীসহ উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৩৭ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার মাত্র ১০ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদীর দুকুল উপচে যেন কোন মুহূর্তে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল।

যেকোনো সময় সবকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানায়, মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টায় গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৩৭ সে.মিটার বেড়ে বিপৎসীমার মাত্র ১০ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, আমজাদ ও মোজাম্মেল হক জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন‍্যা হওয়ার আশঙ্কায় আছি।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান গত ২৪ ঘণ্টায় জেলার উত্তরদিকে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ও দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।

এই প্রবণতা অব্যাহত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি ও তালুকশিমুল বাড়ী পয়েন্ট ধরলার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, জেলা প্রশাসন থেকে বন‍্যার জরুরী ত্রাণ সহায়তা পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে বলা হয়েছে। বন‍্যা হলে তা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বিপদসীমার কাছাকাছি সবকটি নদীর পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪