সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে রাতে মাছ ধরতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম ঝন্টু মিয়া ( ৪০)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হক এর ছেলে।
রবিবার দিবাগত মধ্যে রাতে দুধকুমার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।
মৃতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, গত রাত ১২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
এসময় ঝন্টু মিয়া বাড়ির পাশে দুধকুমার নদে মাছ ধরতে যান। রাত শেষেও বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজতে গিয়ে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের ধারণা রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























