ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শজিমেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: অধ্যক্ষ ও গণপূর্ত বিভাগ মুখোমুখি সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২ বাংলাদেশ হাইটেক পার্কে ৪২ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বিআরটিসির পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ: সরাসরি ইন্টারভিউতে আবেদনের সুযোগ কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাছ চাষ করা জমির পানিতে ডুবে ফারিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুল ইসলাম এর মেয়ে। সোমবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পরিবার জানায়, সোমবার ( ১০ জুন) দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলতে ছিলো। তার মা ঘরের কাজে ব‍্যস্ত থাকায় ফারিয়া খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। এবং বাড়ির পাশে মাছ চাষ করা নীচু জমির পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে ফারিয়ার মা খোঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব‍্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!