মান্দার জোকাহাটে গরু ছাগলের খাজনা অতিরিক্ত নেওয়াতে ক্রেতাদের ক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দার জোকাহাটে গরু ছাগলের খাজনা অতিরিক্ত নেওয়াতে ক্রেতাদের ক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

মান্দার জোকাহাটে গরু ছাগলের খাজনা অতিরিক্ত নেওয়াতে ক্রেতাদের ক্ষোভ

মান্দা থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
মান্দার জোকাহাট গরু ছাগলের খাজনা অতিরিক্ত নেওয়াতে ক্রেতাদের ক্ষোভ

মান্দার জোকাহাটে গরু ছাগলের খাজনা অতিরিক্ত নেওয়াতে ক্রেতাদের ক্ষোভ

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিয়ম-নীতির তোয়াক্কা না করে, নওগাঁর মান্দায় জোকাহাটে পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্যে ক্রেতাদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা গরু ছাগল সহ অন্যান্য পশু ক্রয়ের ক্ষেত্রে বেশি খাজনা নেওয়ার জন্য এই ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানাই গরু ছাগল ক্রেতারা ।

মান্দা উপজেলার জোকাহাটে সরকার নির্ধারিত মূল্য তালিকা না টাঙ্গিয়ে, সকল সাধারণ ক্রেতাদের চোখকে ফাঁকি দিয়ে এভাবে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে, ওই হাটের ইজারাদার আরিফুজ্জামান।

সরেজমিনে দেখা যায়, রবিবার জোকাহাটে হাটে প্রতি গরুর জন্য ৫০০ টাকার পরিবর্তে ৮০০ / ৯০০ টাকা এবং প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ২০০ টাকার পরিবর্তে ৪০০/৬০০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত টোলের চেয়ে প্রতি গরু ৩০০/৪০০ টাকা বেশি এবং প্রতিটি ছাগল-ভেড়া ২০০/৩০০ /৪০০ টাকা জুর করে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে জোকাহাট ইজারাদার আরিফুল ইসলাম এর বিরুদ্ধে ।

পড়ুন>>সারা দেশের গরু-ছাগলের হাট

হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনার টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার লায়লা আনজুমান বানুর সঙ্গে কথা বললে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্য তালিকার বেশি কোন ইজারাদার হাটের অতিরিক্ত টুল নিতে পারবে না, অবশ্যই সরকার নির্ধারিত মূল্য তালিকা চাট টাঙ্গিয়ে হাট বাজার পরিচালনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!