শাজাহানপুরে আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে খুন: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শাজাহানপুরে আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে খুন: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

শাজাহানপুরে আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে খুন: ঘাতক আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
প্রতিকী ছবি

শাজাহানপুরে আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে খুন: ঘাতক আটক

বগুড়ার শাজাহানপুরের বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে আশামনি নামে এক গৃহবধূ ও তার ১১ মাস বয়সী ছেলে আব্দুল্লাহেল রাফীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত স্বামী আজিজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ জুন) বেলা ১১টায় উপজেলার বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

আটক আজিজুল হক বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের হামিদুল হকের ছেলে। তার স্ত্রী আশামনি বগুড়া শহরের নারুলী তালপট্টি এলাকার আসাদুল ইসলামের মেয়ে।

শুভেচ্ছা আবাসিক হোটেলের ম্যানেজার রবিউল ইসলাম বলেন, শনিবার (১ জুন) রাত ৯টার দিকে আজিজুল নিজেকে মিরাজ এবং তার স্ত্রীকে তমা এবং তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ পরিচয় দিয়ে হোটেলের ৩০১ নম্বর কক্ষ ভাড়া করেন।

তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আজিজুল হক রুমে ছেড়ে দেবে বলে ভাড়া পরিশোধ করতে চান। এ সময় আমি তার স্ত্রী-সন্তান কোথায় জানতে চাইলে তিনি বলেন, তারা সকালে চলে গেছে। এ সময় আমি রুম দেখে বুঝে নেওয়ার কথা বললে আজিজুল হক স্ত্রী-সন্তানকে হত্যার কথা স্বীকার করে। আমরা তাকে আটক করে থানায় খবর দেই।

নিহত আশামনির বাবা আসাদুল বলেন, তিন বছর আগে আজিজুল হকের সঙ্গে আশামনির বিয়ে দেই। নাতি হওয়ার আগে থেকেই মেয়ে আমার বাড়িতে থাকে। জামাই দুমাসের ছুটিতে বাড়ি আসে। রোববার তার কর্মস্থলে চলে যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (৩০ মে) জামাই আজিজুল নারুলীতে আমার বাড়ি আসে। এখানে দুদিন থাকার পর শনিবার বিকেলে স্ত্রী-সন্তান নিয়ে শহরে শপিং করার জন্য বের হয়। রাত ১০টার দিকে আজিজুল হক ফোন করে আমাকে জানায়, আমার মেয়ে ও নাতিকে রিকশায় তুলে দিয়েছে। কিছুক্ষণ পর থেকে আশামনির ফোন বন্ধ পাচ্ছে।

তিনি বলেন, রোববার সকাল থেকে মেয়ের সন্ধান চেয়ে শহরে মাইকিং করি। এরপর সদর থানায় জিডি করতে গেলে বনানীতে হোটেলে মেয়ের নাতির লাশ উদ্ধারের খবর পাই।

শাহজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টায় থানায় ফোন দিয়ে হোটেল কর্তৃপক্ষ মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমিসহ অন্যরা পৌঁছাই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার (১ জুন) রাতের কোনো একসময় মা ও তার বাচ্চাটিকে হত্যা করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সরাফত ইসলাম বলেন, রাতে যে কোনো সময় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর লাশ বস্তাবন্দি করে কক্ষের বাথরুমে রাখে এবং ছেলের মাথা বিচ্ছিন্ন করে সকালে করতোয়া নদীতে ফেলে দেয়। পুলিশের একটি দল মাথা উদ্ধারের জন্য আজিজুলকে সঙ্গে নিয়ে নদীতে তল্লাশি শুরু করেছে। কক্ষ থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি রামদা এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে আজিজুল হক পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রী-সন্তানকে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক বলেছেন দাম্পত্য কলহের কারণে তিনি স্ত্রী-সন্তানকে হত্যা করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!