ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের  মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই যুবকের নাম তানভীর ওয়াহিদ নাইস (২১)। সে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের লাকি হল পাড়ার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে।

মৃত যুবকের পরিবার সুত্রে জানাগেছে, মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নাইস ও তার দুই বন্ধুসহ একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে সোনাহাট সেতু পাড়ে ঘুরতে যায়।

পরে রাত ৮ টার দিকে ফেরার পথে পাটেশ্বরী বাজার পার হয়ে কোম্পানি মোড় এলাকায় বাইসাইকেল চালককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪.৩০ মিনিটে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!