ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত যুবকের পরিবার সুত্রে জানাগেছে, মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নাইস ও তার দুই বন্ধুসহ একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে সোনাহাট সেতু পাড়ে ঘুরতে যায়।
পরে রাত ৮ টার দিকে ফেরার পথে পাটেশ্বরী বাজার পার হয়ে কোম্পানি মোড় এলাকায় বাইসাইকেল চালককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪.৩০ মিনিটে তার মৃত্যু হয়।
Leave a Reply