ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক ছাত্রের মৃত‍্যু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (১২)। সে পাগলারহাট বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

নিহত খাইরুল উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আজ শুক্রবার ছেলেটির মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে আসে।

দুপুর ১২ টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে সাতরে পুকুরের ভিতরে গেলে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা খবর দিলে বাড়ির লোকজন প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর দুপুর ২ টার দিকে পুকুর থেকে খাইরুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!