ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (১২)। সে পাগলারহাট বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
নিহত খাইরুল উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
দুপুর ১২ টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে সাতরে পুকুরের ভিতরে গেলে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা খবর দিলে বাড়ির লোকজন প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর দুপুর ২ টার দিকে পুকুর থেকে খাইরুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply