ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র একদিন। বিধি মোতাবেক রোববার (১৯ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা।

তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

মঙ্গলবার(২১মে) রাণীশংকৈল উপজেলায় ব্যালট পেপারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্ৰহণ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আপত্তিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আগামীকাল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের টিম মাঠে থাকবে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি টিম নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন।

উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে । এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা

আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪