দাতন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাতন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

দাতন

ইসমত আরা
  • প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
দাতন -ইসমত আরা

দাতন -ইসমত আরা

আঙরা চাবে মাঞ্জুনু দাঁত
ঝিলিক মারিল হাসিত্
ছাঁচি ত্যাল ঘষিয়া তাতে
বাজি উটিল বাঁশিত!

শাইলের ডাল মাঝে মধ্যে
দাতনকোনা বানে,
উয়ার আঠা উপকারত্
নাগাঙ দাঁতের তনে।

কি কঙ মাই, কি কঙ আর
সে মাঞ্জনের কতা,
আরো আছে শুনাঙ শুনো
জাত নিমের পাতা।

নিমের ডাল, নিমের পাত
সৌগে উপকারী,
কোটে শেলা দাঁতের ব্যারাম?
না আছিল ভারি!
বুড়া বুড়ি খুনখুনা হয়
গুয়া চাবে খায়,
শুকান গুয়া হাড্ডি চাবা
ব্যাপারে নোমায়।

মাও রে মাও, এলা দ্যাখঙ
বাচ্চা ছাওয়ার দাঁত,
মুখের গন্ধ, নানান অসুখ
অসুদ জাতের জাত!

কত দামি মাঙন বাহে
খাবার দাবার দামি,
তাও না ছাড়ে ওগ বালাই
মানসিগিলা দামি!

অত দাম না নাগে মোক
শাইলের আটায় ভাল
সে তনে গছ নাগে থুচুঙ
দাতন বানাইম ভাল্।

তোমাও নাগান উয়াক বাহে
এ গছ উপকারী
ব্যবহারত বুঝির পাইমেন
মানত কত ভারী!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!