ভূরুঙ্গামারীতে রংপুর বিভাগের প্রথম সোনালী এজেন্ট ব্যাংকিং বুথ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে রংপুর বিভাগের প্রথম সোনালী এজেন্ট ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। হয়। ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠির হাতের কাছে সেবা প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ইতোমধ্যে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ বুধবার সোনালী ব্যাংক লিমিটেড, ভূরুঙ্গামারী শাখা, কুড়িগ্রাম এর তত্বাবধানে আন্ধারীঝাড় বাজারে সোনালী ব্যাংক লিমিটেড এর তৃতীয় এবং রংপুর বিভাগে প্রথম সোনালী এজেন্ট ব্যাংকিং বুথ মেসার্স ভাই ভাই স্টোর এর শুভ উদ্বোধন করা করা হয়।
সোনালী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা ম্যানেজার করেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ) মোঃওয়াহেদুননবী, বিশেষ অতিথি আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাবেদ আলী মন্ডল, বুথের স্বত্ত্বাধিকারী আজিজার রহমান উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি এজেন্ট ব্যাংকিং বুথ থেকে কুড়িগ্রাম শাখায় তার হিসেবে টাকা জমাদানের মাধ্যমে লেনদেন শুভ সূচনা করেন।
এসময় প্রধান অতিথি জানান, সোনালী ব্যাংক সবার ব্যাংক। তাই দেশের সকল শ্রেণীর জনগোষ্ঠির হাতের কাছে সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এজেন্ট ব্যাংকিং মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সোনালী ব্যাংক আরও একধাপ এগিয়ে যাবে।এ ছাড়াও এ উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ব্যাংক কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষকবৃন্দ, সম্মানী গ্রাহকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























