ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের বিচারকাজ প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত

প্রথম বিশ্ব গাধা দিবস আজ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

প্রথম বিশ্ব গাধা দিবস আজ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম বিশ্ব গাধা দিবস আজ

আজকের দিনটি গাধাদের জন্য। আজ ৮ মে গাধা দিবস।

গাধা নিয়ে নানা নেতিবাচক কথা প্রচলিত থাকলেও প্রাণিটি প্রাচীন কাল থেকেই বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। শুধু কী তাই- ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল উৎপাদনে অবদান রাখে প্রাণীটি।

গাধার চামড়ার থাকা বিশেষ ধরনের আঠা জিলাটিন চীনে ইজিয়াও নামের প্রচলিত ওষুধের প্রধান কাঁচামাল। এ ওষুধ অ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

গবেষণা বলছে- গাধার স্মৃতিশক্তি প্রখর। ২৫ বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে। প্রাণিটি জেদি হওয়ায় আত্মরক্ষায় রয়েছে বিশেষ দক্ষতা। যত্ন না নিয়ে কাজ আদায় করে নেওয়া যায় না।

গাধার বড় আকৃতির কান থাকায় মরু পরিবেশে শরীর থাকে শীতল। প্রাণিটি মরু পরিবেশে ৬০ মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে।

গাধা দিবসের প্রচলন নিয়ে জানা যায়- দিবসটির প্রচলন করেছিলেন বিজ্ঞানী আর্ক রাজিক। তিনি মরুভূমির প্রাণি নিয়ে কাজ করেন। একবার তার ধারণা জন্মে- গাধা যে পরিমাণ কাজ মানুষের জন্য করে থাকে, সে তুলনায় স্বীকৃতি পায়নি।

প্রথম তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদযাপিত হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথম বিশ্ব গাধা দিবস আজ

আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪