ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

পাইকগাছার হরিঢালীতে স্বামী ও শ্বশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছার হরিঢালীতে স্বামী ও শ্বশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছার হরিঢালীতে স্বামী ও শ্বশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু

খুলনার পাইকগাছার হরিঢালীতে শশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূ আবেদা বেগম (২৭) এর মৃত্যুের ঘটনা ঘটেছে। শ্বশুর ও স্বামীর বেদম প্রহারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তির এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। তবে সর্বশেষ এ ঘটনার মৃত্যের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছিল।

এলাকাবাসী, পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিঢালী গ্রামের মোহাম্মদ আলী সরদারের বড় ছেলে জাকারিয়া সরদার (৩০) এর সহিত একই ইউপির সোনাতনকাটী গ্রামের ফরিদ গাজীর কন্যা আবেদা বেগম (২৭) এর সহিত বিবাহ হয়।

বিবাহ পরবর্তী পারিবারিক নানা প্রতিকুলতার অজুহাতে আবেদা বেগমের শ্বশুর মোহাম্মদ আলী সরদার, শ্বশুড়ী রাবেয়া খাতুন ও স্বামী জাকারিয়া সরদার উভয়ে মিলে প্রতিনিয়ত মারপিট থেকে শুরু করে তার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল।

এমতাবস্থায় ঘটনারদিন শনিবার (৪ মে) দুপুর ১২ টার দিকে সাংসারিক ঠুকনো অজুহাতে স্বামী, শশুর ও শাশুড়ী উভয়ে মিলে দফায় দফায় তার উপর শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

এসময় তড়িঘড়ি করে ঐ দিন তার স্বামী ও শাশুড়ী মিলে প্রথমে তালা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল ভর্তি করে। এরপর সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তারা।

সেখানেও আবেদার অবস্থা পর্যায়ক্রমে অবনতি হলে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। সাথে সাথে তার মৃত্যুের খবরে পিত্রালয়ের লোকজন সেখানে উপস্থিত মৃতের স্বামী ও শ্বাশুড়ীকে আটক করে পুলিশে দিয়েছে।

এদিকে পুত্রবধু আবেদার মৃত্যুের খবর পাওয়ার সাথে সাথে সুচতুর শশুর ও পুত্রবধু হত্যা ঘটনার মূল নায়ক মোহাম্মদ আলী সরদার গাঁ ঢাকা দিয়েছে। মৃত আবেদা বেগমের আব্দুল্লা সরদার (৯) ও আবির হাসান নামের (১৮ মাস) দুই পুত্র সন্তান রয়েছে।

এ ব্যাপারে মৃতের ফুফাতো ভাই মিজানুর রহমান গাজী জানান, আমার বোনকে তার স্বামী, শশুর ও শাশুড়ী মিলে ঘটনারদিন কয়েক দফায় বেদম মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর একাধিক বার বমি করে সে।

আমরা ধারণা করছি, তাকে বেদম প্রহার করায় তার ফুসফুস ফেটে যাওয়ায় সে অসুস্থ হয়ে বারবার বমি করেছে। আমার বোনের শ্বশুরের কু-প্রস্তাবের কারণে জাকারিয়া আগের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আমার বোনকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, আবেদার মৃত্যুের খবর আমরা শুনেছি। তার লাশ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃতের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছার হরিঢালীতে স্বামী ও শ্বশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪