ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে তৈমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ। তৈমুল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সড়কটলী নুনতোর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার(২ মে) দুপুরে উপজেলার রামপুর বাজারের পূর্বপাশে পাকা সড়ক সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্থানীয় এক কৃষক ভুট্টাক্ষেতে পানি দিতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইমস)আসাদুজ্জামান,এএসপি সার্কেল রেজাউল হক ও ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মরদেহটি পুলিশি হেফাজতে নেন।

মৃতের ছেলে সানাউল ইসলাম ও ভাই নজরুল ইসলাম জানান, গত শনিবার ২৭ এপ্রিল সকালে তৈমুল হক তার বাড়ি থেকে মেয়ের বাড়ি পশ্চিম বনগাঁও যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে মেয়ের বাড়িতে ফোন করে জানতে পারে তৈমুল সেখানে যায়নি। এর পর তাকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জানতে পাড়ে রামপুর বাজার সংলগ্ন ভুট্টা ক্ষেতে একজনের মরদেহ পাওয়া গেছে। পরিবারের লোক ঘটনাস্থলে এসে সনাক্ত করে এটি তৈমুল হকের মরদেহ। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪