সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় প্রশান্তির বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০২:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় প্রশান্তির বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে কাউনিয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে দশটার দিকে উপজেলার কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা মো:শফিউল আজম।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে কাউনিয়া সহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই প্রার্থনা।
ধর্মপ্রাণ মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























