২৩ এপ্রিল: ইতিহাসের পাতায় আজকের দিন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৩ এপ্রিল: ইতিহাসের পাতায় আজকের দিন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

২৩ এপ্রিল: ইতিহাসের পাতায় আজকের দিন

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
২৩ এপ্রিল: ইতিহাসের পাতায় আজকের দিন

২৩ এপ্রিল: ইতিহাসের পাতায় আজকের দিন

২৩ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৩তম (অধিবর্ষে ১১৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৫২ দিন বাকি রয়েছে।

২৩ এপ্রিল ঘটে যাওয়া ঘটনাবলী

১৬৩৫ – যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৬৬১ – ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৭৯৫ – ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।
১৮২৭ – আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
১৮৯৬ – নিউইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৯২০ – তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
১৯২০ – মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত।
১৯২৩ – গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯২৭ – তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।
১৯৩২ – লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।
১৯৬১ – ১৯৪০ এর দশকের সেনাপতির পোশাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।

১৯৬৮ – নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।
১৯৬৮ – ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।
১৯৭১ – ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।
১৯৭১ – বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়।
১৯৭৭ – বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।
১৯৮৮ – লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।

১৯৯০ – ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।

যাদের জন্মে আলোকিত হয়েছে ধরণী

১৫৬৪ – উইলিয়াম শেকসপিয়র , ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক। (মৃ. ১৬১৬)
১৭৭৫ – উইলিয়াম টার্নার, প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট।
১৭৯১ – জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
১৮৫৮ – ম্যাক্স প্লাঙ্ক, নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।(মৃ.০৪/১০/১৯৪৭)
১৮৬৭ – জোহানেস ফিবিগের, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।(মৃ.৩০/০১/১৯২৮)

১৮৯১ – সের্গেই প্রোকোফিভ, রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক।
১৮৯৩ – জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মৃত্তিকাবিজ্ঞানী।(১০/০৫/১৯৮৩)
১৮৯৭ – লাস্টের বি. পিয়ারসন, নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।
১৮৯৯ – বারটিল অহলীন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
১৯০২ – হাল্ডর লাক্সনেস্‌, নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।

১৯১৮ – মরিস দরুন, ফরাসি লেখক।
১৯২৭ – অন্নপূর্ণা দেবী,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পণ্ডিত রবি শঙ্করের প্রথমা স্ত্রী।(মৃ.২০১৮)
১৯২৮ – শার্লি টেম্পল, আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।

১৯৪১ – রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।
১৯৪১ – পাভো লিপোনেন, ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী।

১৯৫৪ – মাইকেল মুরে, আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী।
১৯৫৫ – জুডি ডেভিস, অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
১৯৬২ – জন হান্নাহ, স্কটিশ অভিনেতা ও প্রযোজক।
১৯৬৮ – টিমোথি ম্যাকভেই, আমেরিকান সন্ত্রাসবাদী, ওকলাহোমা শহরে বোমা হামলার ঘটনার অপরাধী। (১১/০৬/২০০১)
১৯৬৯ – মনোজ বাজপেয়ী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭৭ – জন সিনা, মার্কিন রেসলার।
১৯৮৯ – নিকলে ভাইডিসোভা, চেক টেনিস খেলোয়াড়।

আজকের দিনে যাদেরকে হারিয়েছে পৃথিবী

৭১১ – তৃতীয় চিল্ডেবেরট, ফ্রাঙ্কিশ রাজা।
১৬১৬ – উইলিয়াম শেকসপিয়র , ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক। (জ. ১৫৬৪)
১৬১৬ – মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
১৮৫০ – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অন্যতম ইংরেজ রোমান্টিক কবি। (জ. ০৭/০৪/১৭৭০)
১৮৬৮ – নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য। (জ. ১৮১৪)
১৯১৫ – রুপার্ট ব্রুক, ইংরেজ কবি।
১৯৪০ – বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত ও প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ। (জ. ১৮৭৯)
১৯৫১ – চার্লস জি. ডাওস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট।
১৯৬৮ – বড়ে গুলাম আলী খান বিখ্যাত হিন্দুস্থানী খেয়াল সঙ্গীতজ্ঞ । (জ. ০২/০৪/১৯০২)
১৯৭৫ – উইলিয়াম হার্টনেল, ইংরেজ অভিনেতা।
১৯৮১ – জোসেপ প্লা ই কাসাডেভেল, কাতালান সাংবাদিক ও লেখক।

১৯৮৬ – অটো লুডভিগ প্রেমিঙার, ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৮৭ – কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার।
১৯৯০ – পাউলেটে গডার্ড, আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী।
১৯৯২ – ভারত-রত্ন সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর। (জ. ০২/০৫/১৯২১)
১৯৯৩ – শ্রীলংকার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯৭ – ডেনিস কম্পটন, ইংরেজ ক্রিকেটার।
২০০৭ – বরিস ইয়েল্টসিন, রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৪ – পাট্রিক স্টান্ডফরড, ইংরেজ সুরকার ও শিক্ষক।
২০২০ – ঊষা গাঙ্গুলি, প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক-অভিনেত্রী। (জ. ১৯৪৫)

ছুটি ও অন্যান্য

স্বাধীনতা দিবস – কোঞ্চ রিপাবলিক, কী ওয়েস্ট
জাতীয় সার্বভৌমত্ব এবং শিশু দিবস – তুরস্ক ও উত্তর সাইপ্রাস
কানাডা বুক ডে – কানাডা
বিশ্ব বই দিবস ও গ্রন্থস্বত্ব দিবস।
আন্তর্জাতিক পিক্সেল-স্টেইনড ট্যাকনোপিসেন্ট দিবস
ভিনালিয়া – রোমান সাম্রাজ্য
জাতিসংঘ ইংরেজি ভাষা দিবস – জাতিসংঘ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!