ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী

বিরল শিংওয়ালা ধূমকেতু দেখার সুযোগ করলো রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার

সৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

বিরল শিংওয়ালা ধূমকেতু দেখার সুযোগ করলো রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল শিংওয়ালা ধূমকেতু দেখার সুযোগ করলো রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার

বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। দেখতে চাইলে চলে আসুন ২১এপ্রিল সন্ধ্যায় রাজশাহীর পদ্মার পাড়ে।

ধূমকেতুটির কেতাবি নাম ১২ পি/পন্স-ব্রুকস। তবে অনেক জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটির নাম দিয়েছেন ‘শিংওয়ালা ধূমকেতু’ কিংবা ‘ডেভিল কমেট’। এমন নামকরণের কারণ এটি সূর্যের কাছাকাছি এলে উত্তাপে একটি লেজ তৈরি করে, তখন ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়। প্রায় ৭১ বছর পর শিংওয়ালা ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ২১ এপ্রিল।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক ধূমকেতুটি আকাশে অবস্থান করবে। বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

ওই দিন সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীর পদ্মাপাড়ের টি-বাঁধে ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে তারা। আগ্রহী সবার জন্য ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত।

আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে পর্যবেক্ষণ ক্যাম্পটি পরিচালিত হবে। ধূমকেতু পর্যবেক্ষণের পাশাপাশি বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখার আয়োজনও থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরল শিংওয়ালা ধূমকেতু দেখার সুযোগ করলো রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার

আপডেট সময় : ০৮:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪