বিরল শিংওয়ালা ধূমকেতু দেখার সুযোগ করলো রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার
- আপডেট সময় : ০৮:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
বিরল শিংওয়ালা ধূমকেতু দেখার সুযোগ করলো রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার
বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। দেখতে চাইলে চলে আসুন ২১এপ্রিল সন্ধ্যায় রাজশাহীর পদ্মার পাড়ে।
ধূমকেতুটির কেতাবি নাম ১২ পি/পন্স-ব্রুকস। তবে অনেক জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটির নাম দিয়েছেন ‘শিংওয়ালা ধূমকেতু’ কিংবা ‘ডেভিল কমেট’। এমন নামকরণের কারণ এটি সূর্যের কাছাকাছি এলে উত্তাপে একটি লেজ তৈরি করে, তখন ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়। প্রায় ৭১ বছর পর শিংওয়ালা ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ২১ এপ্রিল।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক ধূমকেতুটি আকাশে অবস্থান করবে। বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
ওই দিন সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীর পদ্মাপাড়ের টি-বাঁধে ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে তারা। আগ্রহী সবার জন্য ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত।
আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে পর্যবেক্ষণ ক্যাম্পটি পরিচালিত হবে। ধূমকেতু পর্যবেক্ষণের পাশাপাশি বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখার আয়োজনও থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























