ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটে খনজনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন (১০) উপজেলার খনজনা গ্রামের ইব্রাহীমের মেয়ে এবং তাসলিমা বেগম (৮) দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড় এলাকার ইউসুফ আলী কন্যা। তাসলিমা খনজনায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে ইয়াসমিন ও তাসলিমা খেলা করতে করতে বাংলা নববর্ষ উপলক্ষ‍্যে সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে বেশি পানিতে গেলে তারা দু’জনেই পানির নিচে তলিয়ে যায়।

বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খুজতে থাকেন।খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪