ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ পরিচয়ে বুটেক্স শিক্ষার্থীদের পরিবার থেকে টাকা হাতিয়ে নেওয়ার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ শয্যার ডেঙ্গু ইউনিট চালু দীর্ঘ এক যুগ পর ঢাকায় ফিরছে বাটেক্সপো ২০২৬ মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে বিশেষ সম্মাননা দেবে সরকার ক্ষেতলালে ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে কোটি টাকা সৌদি আরবের সুরক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের ফুটবলের বাস্তবতা বুঝেন না অনেকে: কোচ ডুলি ৮৩ দ্বীপের ভানুয়াতু: প্রশান্ত মহাসাগরের এক অনন্য বৈচিত্র্যের দেশ বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে বড় নিয়োগ

কুড়িগ্রামে ঈদে অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ঈদে অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ঈদে অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা

ঈদের দিনে পিকআপে উচ্চস্বরে গানবাজনা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের।

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত ও ঈদের দিনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে ৪২টি মোটরসাইকেলকে মামলা দিয়েছে পুলিশ।

এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। অপর দিকে উশৃংখল ও দলবদ্ধ ভাবে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ঘোরাফেরার সময় ৮টি পিকআপ ভ্যান ও ৭টি ব্যাটারি চালিত অটোরিকশাকে আটক এবং গণউপদ্রবের দায়ে ২৪টি সাউন্ড বক্স জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালায় পুলিশ।

অন্যদিকে জেলার রাজিবপুর, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে এখানকার সকল শ্রেণীপেশার মানুষ যাতে নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহন করে।

জেলার কোথাও কোন বিনোদন স্পষ্ট না, থাকায় প্রতিবছরই কোন না কোন উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে কুড়িগ্রামের একমাত্র ধরলা ব্রিজসহ আশেপাশের নদী রক্ষা বাঁধে। এদিন করে তীব্র যানজটের শিকার হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষকে। তবে এবার ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে ধরলা ব্রিজে চালু করা হয় ওয়ানওয়ে ও সচেতনতা মূলক মাইকিং। ফলে তীব্র যানজট থেকে মুক্তি পায় দর্শনার্থীরা।

জনি শেখ নামে একজন তার ফেসবুকে লিখেছেন, “কয়েক বছর পরে ঈদের দিন ধরলা ব্রীজে যানজট মুক্ত দেখলাম, ধন্যবাদ কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশ।

কুড়িগ্রাম সদরের রফিকুল ইসলাম নামের একজন বলেন, ধরলা ব্রীজের ওপরে নির্ধারিত লেন তৈরি করায় আমরা আমাদের পরিবারসহ নির্বিঘ্নে চলাচল করতে পারছি।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, জেলার বিভিন্ন নাগরিক, অভিভাবক ও সুধীসমাজের মতামত ও অভিযোগের ভিত্তিতে ঈদুল ফিতরের সারাদিন পুলিশ অব্যাহত ভাবে কাজ করেছে। যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ঈদে অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪