কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ( চমক) উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৬৭৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ( চমক) উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ
কাউনিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় অসহায় ও গরীবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার সকালে আরিফা ফুড প্রোডাক্টসের উদ্যোগে উপজেলা টিপু মুন্সি অডিটোরিয়াম হল রুম ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠান সমাজসেবক নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টসের (চমক) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টসের ম্যানেজার রফিকুল ইসলাম, বালাপাড়া ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, জহির রায়হান, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মোশারফ হোসেন, হ্যাপি আক্তার, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
অসহায় ও গরীবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ শেষে তার পিতা মাতা সহ দেশ ও জাতির মঙ্গল ও কল্যাণ কামনা দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























