তালতলীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১০:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে
তালতলীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরগুনার তালতলী উপজেলার লাউপাড়ায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি শহিদুল ইসলাম বিরুদ্ধে ২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল তালতলী থানায়।আসামি শহিদুল ইসলাম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে তালতলী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো. শহিদুল ইসলাম, পিতা -মৃত আজাহার আলী হাং, সাং নামেশিপাড়া, পোস্টঃ সোবাহানপাড়া, থানা তালতলী, জেলা- বরগুনা।
আজ সোমাবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে গতকাল রাত ৯ঃ০০ টার দিকে অভিযান চালিয়ে আসামি শহিদুল ইসলামকে তালতলী থানার লাউপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।
তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছর সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


























