ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে প্রবাসী চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ পালিত নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক খুলনায় পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ২ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমলে কমবে জ্বালানি তেলের দাম পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ

রাণীশংকৈলে ১৯টি ঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতির শিকার

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:১৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ১৯টি ঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতির শিকার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ১৯টি ঘর পুড়ে ছাই, প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতির শিকার

উপজেলার রাতোর গপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাবুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।

গত মঙ্গলবার ১২ মার্চ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা ধারনা করছেন।

এতে ওইসব পরিবারের ভুক্তভোগীরা প্রায় ৫০ লক্ষ টাকার বিভিন্ন মালামালের ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার দিন খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের সদস্যদের শয়ন কক্ষ, গোয়ালঘর, খড়ি ঘর, রান্না ঘর,খড়ের গাদা ও দোকান ঘরসহ মোট ১৯ ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা ১টি করে কম্বল ও শুকনা খাবারের প্যাকেট দেন।

এ ব্যাপারে ইউএনএ রকিবুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক নগদ অর্থ, কম্বল ও খাবার দেয়া হয়েছে। পরবর্তী তাদের আরো সহায়তা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ১৯টি ঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতির শিকার

আপডেট সময় : ০৮:১৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪