সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ

সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ

নওগাঁর সাপাহারে একটি বিবাদমান জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বাখরপুর মহিষডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটেছে।

এঘটনায় ২৫ ফেব্রুয়ারি ওই গ্রামের এখলাসুর বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বাখরপুর মহিষডাঙ্গা গ্রামের সাইফুদ্দিনের ক্রয়কৃত বাখরপুর মৌজায় সোয়া ৮ শতক জমি জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা চালায় অভিযুক্তরা। সাইফুদ্দিনের ছেলেরা বিবাদীদের বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি প্রদান করে।

এ ঘটনায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উপজেলার শিতলডাঙ্গা গ্রামের সাবুর উদ্দিনের ছেলে ইসমাইল (৪০) এবং বাখরপুর মহিষডাঙ্গা গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে সাইম (৪০), নুহুর (৩৫), সেলিম (২৫) কে বিবাদী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাইফুদ্দিনের ছেলে এখলাসুর।

এখলাসুরের সাথে কথা বলে আরো জানা যায়, উপজেলার বাখরপুর মৌজায় ২০১৩ সালে ওই গ্রামের নওশাদ আলীর কাছে থেকে সোয়া ৮ শতক জমি ক্রয় করে সাপাহার সাব-রেজিষ্ট্রার অফিসে মোঃ সাইফুদ্দিন ও মোসাঃ সিরিনা খাতুন নামে একটি রেজিষ্ট্রি দলিল সম্পাদন হয়।

যার দলিল নম্বর ১০২৮। জমি কেনার পর থেকে সাইফুদ্দিন ও তাঁর ছেলেরা ওই জমিতে বিভিন্ন শাক সবজি চাষ আবাদ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। জমি বিক্রেতা নওশাদ আলী মারা গেলে তাঁর ওয়ারিশ দাবী করে নওশাদ আলীর বিক্রিত জমি দখলে নেওয়ার চেষ্টা চালায় তাঁর জামাতা এবং সন্তানেরা।

এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুইটি মামলা করেন সাইফুদ্দিনের ছেলে একলাসুর।

আদালতে মামলা চলমান থাকা স্বত্তেও ওই জমি দখলে নেওয়ার চেষ্টা চালায় মৃত নওশাদ আলীর ওয়ারিশরা বলে অভিযোগ করেন এখলাসুর।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!