বারুইপুর জেলা হাসপাতালে গরীব দুস্থ মানুষের জন্য লাইট ও পানীয় জলের ব্যবস্থা
- আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে
বারুইপুর জেলা হাসপাতালে গরীব দুস্থ মানুষের জন্য লাইট ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্রের উদ্দোগে বারুইপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গরীব মানুষের জন্য লাইট ও পানীয় জলের এবং বসার জন্য সীট তৈরি করে দিলেন।
এদিন বারুইপুর জেলা সুপার হাসপাতালে তার শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী এবং এম পি শুভাশিস চক্রবর্তীসহ বারুইপুর জেলা পরিষদের মৎস্য ও প্রানী সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র।
আজকের এই প্রকল্প হওয়ার ফলে সুদূর গভীর সুন্দর বন এলাকার মোল্লা খালি কোস্টাল থানা থেকে শুরু করে বাসন্তী ব্লক এবং গোসাবা ব্লক ও ক্যানিং হয়ে গোটা বারুইপুর জেলা পুলিশের এর এলাকায় বসবাসকারী কয়েক লক্ষ মানুষের সুবিধা হবে। সেই সঙ্গে রুগীর সাথে আগত লোকজনের রাত্রি যাপনের জন্য ঘর তৈরি করা হয়েছে।
বারুইপুর জেলা হাসপাতালে ভর্তি হন প্রতি দিন কয়েক হাজার মানুষ। কলকাতা লাগোয়া এই হাসপাতালে ভর্তি করতে আসেন গভীর সুন্দর বন এলাকার মানুষ। সুন্দর বনের বাঘের কবলে পড়া মানুষ থেকে শুরু করে সাপে কাটা ও কুমিরে টেনে নিয়ে যাওয়া আহত মানুষের চিকিৎসা করা হয়।
এই জেলা হাসপাতালে সবধরণের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জনমূখী এবং গণউন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে কাজ চালিয়ে যাচ্ছে তার অঙ্গ হিসেবে এই কাজ বলে জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























