ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কৌশলী হওয়ার সময় কি এখনই? দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ নতুন তথ্য: পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক থেকেও রক্ষা পেলেন না চাঁদ মিয়া

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক থেকেও রক্ষা পেলেন না চাঁদ মিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক থেকেও রক্ষা পেলেন না চাঁদ মিয়া।

কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক ছিলেন চাঁদ মিয়া নামের এক ব্যক্তি । অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জেলার উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ২০০৮ সালে মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০১৫ সালে মহামান্য আদালত উক্ত মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখা এলাকার মোঃ চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন।

সাজার ভয়ে উক্ত আসামী বিভিন্ন জেলায় বিভিন্নভাবে ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে উলিপুর থানা পুলিশের একটি টিম উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা অব্যহত রাখে।

এরই ধারাবাহিকতায় পুলিশ উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গত রোববার (১৭ ডিসেম্বর) রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলো।

উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা পুলিশ। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক থেকেও রক্ষা পেলেন না চাঁদ মিয়া

আপডেট সময় : ০৯:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩