ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

সুনামগঞ্জ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে।

”আমার ভ্যাট আমি দিবো কেনার সময় চালান নিবো”
এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সুনামগঞ্জের আয়োজনে শহরের পানসী রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সুনামগঞ্জের বিভাগীয় কর্মকর্তা আল আমিন মাহমুদ আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার,কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট মুহাম্মদ রাশেদুল আলম, বিশেষ অথিতি সহকারী কর কমিশনার সুনামগঞ্জ সার্কেল১৮,১৯ মোঃ রাকিবুল ইসলাম খান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র বিভাগের রাজস্ব কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন।

এ সময় ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আকরাম হোসেন, মো সুজাত আহমেদ। এদিকে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, গণমাধ্যমকর্মী ইমরান হোসেন,একে মিলন আহমেদ,মো আব্দুল শহীদ, রাজু রমজান।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, প্রত্যেক করদাতার উচিত পণ্য বা সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান গ্রহণ করা।

তিনি বাজেট বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়নে ভ্যাটের গুরুত্বপূর্ণ অপরিহার্য অবদানের কথা স্মরণ করে তিনি আরো বলেন ভ্যাটের ব্যপ্তি আরো এক্সক্লুসিভ এবং সম্প্রসারণ হওয়া আবশ্যক।

সুনামগঞ্জে তিনটি শুল্ক স্টেশন রয়েছে। সদর উপজেলার ডলুরা শুল্ক স্টেশন চালু করার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে চালু করার উদ্যেগ নিবেন বলেও তিনি জানান।

টাংগুয়ার হাওরে প্রায় দেড়শতাদিক হাউজ বোট রয়েছে তাদেরকে ভ্যাটের আওতায় আনতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম বলেন, সুনামগঞ্জ তথা সিলেটের সার্বিক উন্নয়ন কাজ সাধিত হয়েছে যার রাজস্ব নামক অক্সিজেন সরবরাহ করেছে আপনাদের এই বিন্দু বিন্দু রাজস্ব জমা প্রদানের মাধ্যমে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের সকল ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে ভ্যাটের আওতায় আনতে হবে।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে তিনি সম্মানিত করদাতাদের রাজস্ব সম্পর্কিত নানাবিধ প্রশ্নের জবাব উপস্থাপন করেছেন যার ফলে ব্যবসায়িকগণ ভ্যাটের আওতায় আসার সমস্বরে প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দসহ ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩