সংবাদ শিরোনাম :
বয়স কতো হলো
ফাহমিদা আকতার
- আপডেট সময় : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৩৯০ বার পড়া হয়েছে
বয়স কতো হলো
-ফাহমিদা আকতার
অনেকেই অনেক সময়
প্রশ্ন করে বয়স কতো হল?
আঃ! মোলো কি করে বলি?
আমি কি ছাই বুঝি নাকি!
যখন আমি মেয়ের সাথে
কার্টুন দেখি, এই সাত কি আট!
আর যখন গানের তালে
নাচতে থাকি, একেবারে ষোল।
আর যখন কারোর পাশে বসে,
তার ব্যথাগুলো
আঙুল দিয়ে রিপু করি,
তখন পাঁচ কুড়ি তো হবেই!
আর যখন কাক, চড়ুই
এদের সাথে গল্প জুড়ি
ওদের বয়সী হয়ে যাই।
বয়স দিয়ে হবেটা কি?
ওটা তো সংখ্যা ছাড়া
আর কিছু কি?
সূর্যের আলোর কি বয়স হয়
বা নদীর জলের!
সময়ের সাথে বদল হয়
তাই আমারও হচ্ছে।
রাতের পথে দিন চলছে
অনুভূতির গভীরে তার স্পর্শ
সে হাত বাড়ালেই ধরবো
তার ঘরেই তো ফিরবো।
তাই কতটা বয়স নয়
কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাস্য।
পড়ুন নবীন লেখকদের লেখনি
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























