ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কুড়িগ্রামে স্বল্প মূল্যে শাক সবজি বিক্রি করছে জেলা ছাত্রলীগ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৬১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে স্বল্প মূল্যে শাক সবজি বিক্রি করছে জেলা ছাত্রলীগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে স্বল্প মূল্যে শাক সবজি বিক্রি করছে জেলা ছাত্রলীগ।

কষ্ট করে ফলানো কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাক সবজি পাইকারি দামে কিনে, স্বল্প দামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বিক্রি করছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসুচী চলমান থাকবে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজারে এসব শাক সবজি বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাসরি কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাক সবজি পাইকারি দরে কিনে এনে খলিলগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে প্রতি পিছ লাউ ২০টাকা, প্রতি কেজি ফুলকপি ২০টাকা, মুলা ২০ টাকা ও প্রতি আঁটি বিভিন্ন প্রকার শাক ১-২ টাকা বিক্রি করা হচ্ছে।

আজ প্রথম দিনে ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এসব সবজি বিক্রি করা হয়।

খলিলগঞ্জ এলাকার রিকশা চালক আলী আকবর বলেন, আজ কমদামে বিভিন্ন প্রকার সবজি বাজারে পেয়ে সবগুলো কম কম করে কিনেছি। এখানে যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে এখান থেকেই কাঁচাবাজার কিনবো। এরকম বাজার হওয়ার কারণে আমার মত অনেক মানুষের উপকার হবে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন বলেন, কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা এই কর্মসুচী আজ থেকে শুর করেছি।

আমরা সরাসরি আমাদের কৃষকের জমি থেকে বিভিন্ন শাক সবজি পাইকারি দরে কিনে এনে ওই দরেই বিক্রি করছি বাজারে। সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এটি ভাঙতেই এই কর্মসুচী চলমান থাকবে।

এছাড়াও প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে এ কর্মসুচী চালু করবো। কৃষকরা যেন তাদের ফসলের সঠিক মূল্য পায় ও ক্রেতারাও যেন সঠিক দামে কিনতে পারে এই উদ্দেশ্য করেই মুলত কাজটি করা হচ্ছে।

পড়ুন>>কুমড়ার বীজের ( Pumpkin seed )  উপকারিতা যা আমাদের অজানা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে স্বল্প মূল্যে শাক সবজি বিক্রি করছে জেলা ছাত্রলীগ

আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩