নওগাঁয় অবরোধে শেষ দিনে ও কঠোর অবস্থানে মান্দা উপজেলা আওয়ামী লীগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় অবরোধে শেষ দিনে ও কঠোর অবস্থানে মান্দা উপজেলা আওয়ামী লীগ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

নওগাঁয় অবরোধে শেষ দিনে ও কঠোর অবস্থানে মান্দা উপজেলা আওয়ামী লীগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
নওগাঁয় অবরোধে শেষ দিনে ও কঠোর অবস্থানে মান্দা উপজেলা আওয়ামী লীগ

নওগাঁয় অবরোধে শেষ দিনে ও কঠোর অবস্থানে মান্দা উপজেলা আওয়ামী লীগ।

মান্দায় বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে বিএনপি জামাতের তথাকথিত হরতাল আগুন সন্ত্রাস নৈরাজ্য এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচিত অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপজেলার মান্দা ফেরিঘাট থেকে সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা ও কর্মীদেরকে সঙ্গে করে নিয়ে অবস্থান কর্মসূচিতর র‍্যালি বের হয় ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, এস.এম ব্রহানী সুলতান মাহমুদ গামা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা , যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল-মারুফ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, বলেন বিএনপি জামাতের তথাকথিত হরতাল আগুন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা আজ অবস্থান কর্মসূচিত পালন করছি কোনভাবেই যেন স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথা নাড়া চাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!