মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : সৎ মা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : সৎ মা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : সৎ মা আটক

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : সৎ মা আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ; জড়িত থাকার সন্দেহে সৎ মা আটক।

মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হওয়া শিশু সিফাত খানের(৩) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ১২ ঘন্টা পরে বেলা ১ টার দিকে ঘর থেকে ৩০০ গজ দূরে একটি বাগানের মধ্যে ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যা করে ডোবায় কাদা-মাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে(৪৫) আটক করেছে পুলিশ।

শিশুটির পিতা আসাদুল খান বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা হয়ে থাকতে পারে। ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে আটক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!