ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ডোমারে প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ডোমারে প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ডোমারে প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা

“মান সম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনালী ব্যাংক লিমিটেড ডোমার উপজেলা শাখার ব্যবস্থাপক পংকজ কান্তি রায়, ডিমলা শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফিউর রহমান প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও স্মার্ট বাংলাদেশের রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তা আপনারা সকলেই অবগত।

সর্বজনীন পেনশন স্কিম গত ১৭ আগষ্ট ২০২৩ইং তারিখে চালু হয়েছিল এরই ধারাবাহিকতায় আজকে পর্যন্ত সারা বাংলাদেশে ১৫ হাজার পুরুষ এবং নারী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন এবং এই পেনশন স্কিমে আজকে পর্যন্ত ১০ কোটি টাকা জমা হয়েছে।

তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে আপনাদেরকে কাজ করতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ডোমারে প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ডোমারে প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা

আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩