নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার

নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার করা হয়েছে।

সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বুড়িখোড়া নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ আজিজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে ।

আজ বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।নিখোঁজ আজিজুল ইসলাম (৫৫) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী এলাকার আজগার আলীর ছেলে।

স্খানীয়রা জানায়, আজিজুল তার মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে আজ সোমবার বিকেলে পাশ্ববর্তী বুড়িখোড়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়।

মাছ ধরার সময় হটাৎ তাকে নদীতে ডুবে যেতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের ডুবরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেল সাড়ে চার টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খরব পাওয়া পর্যন্ত নিখোঁজ আজিজুল ইসলামের কোন সন্ধান পাওয়া যায়নি।

তবে আজ বিকেলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী ডুবুরি টিম তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মিয়ারাজ জানান, খবর পাওয়া মাত্র আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি।

রংপুর থেকে ডুবুরীদল ঘটনাস্থলে এসে তারাও উদ্ধার অভিযান পরিচালনা করে। এবং উদ্ধার অভিযান চলার এক পর্যায় আমরা নিখোঁজ আজিজুল ইসলামের লাশ উদ্ধার করতে সক্ষম হই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!