সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা
মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
বাগেরহাট মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাহমুদ সভাপতি ও আহাদ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালি ইউনিয়ন ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমনের স্বাক্ষরযুক্ত দলীয় প্যাডে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
ঘোষিত কমিটিতে পুটিখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি করা হয়েছে মাহমুদ শিকদার। সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল আহাদকে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহসভাপতি ইমরান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক হোসেন মল্লিক।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা ছাত্রদলের দপ্তরে জমা দেয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























